শিক্ষা প্রতিষ্ঠান
ভালুকায় সোহেল মডেল স্কুলের পাড়াগাঁওয়ে নতুন শাখার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় সোহেল মডেল স্কুলের পাড়াগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও (চটানপাড়া) গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)।
পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, ১ জন পরীক্ষা দিয়েও অকৃতকার্য
পঞ্চগড়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি উচ্চবিদ্যালয় এবং একটি দাখিল মাদ্রাসা রয়েছে। এই নজিরবিহীন ফলাফল বিপর্যয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরায় বৃষ্টিতে বিভিন্ন স্কুলে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা
সাতক্ষীরায় টানা বর্ষণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্কুলমাঠ ও যাতায়াতের পথ পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। মাঠের নোংরা পানি পেরিয়ে ক্লাসে যেতে গিয়ে ব্যাহত হচ্ছে পড়াশোনা, সেই সাথে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।
একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক দুই সহোদর, অনিয়মের অভিযোগে ক্ষোভ
শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন আপন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকের অনুপস্থিতি, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলার অভাবে বিদ্যালয়ের পরিবেশ ব্যাহত হচ্ছে।
ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের পুরোনো কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার প্রাঙ্গণে ৭০ বছর বয়সী একটি ঐতিহ্যবাহী কড়ই গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাহমুদুল হাসান কলেজে সভাপতির পদ নিয়ে উত্তেজনা, নিরাপত্তাহীনতায় অধ্যক্ষ
টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের গভর্নিং বোর্ড সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগীয় অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।